Web Analytics

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজ শাহরিয়ারসহ আট নেতাকর্মীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। একই অভিযোগে শাখার আরেক যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিককে শোকজ করা হয়েছে। রোববার কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সই করা পৃথক বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তগুলো জানানো হয়।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন সদস্য মো. ইসরাফিল ইসলাম রাফিল, মাসুম রেজা, ইয়াসিন সাইফ, ইমরান হোসেন ইমন, মনিরুজ্জামান মনির ও মো. সৌরভুর রহমান সুজন এবং ছাত্রনেতা কাব্য সাহা। সাতজনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কাব্য সাহাকে সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অনিককে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে কেন তাঁর বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। তাঁকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে রোববার সকালে ক্যাম্পাসে সদস্যসচিব শামসুল আরেফীন ও অনিকের গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

21 Sep 26 1NOJOR.COM

জবি ছাত্রদলের আট নেতাকর্মী বহিষ্কার, যুগ্ম আহ্বায়ক অনিককে শোকজ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।