Web Analytics

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, সাংবাদিকতার স্বাধীনতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীল চর্চা দেশ ও সমাজকে এগিয়ে নিতে পারে। শনিবার রাজধানীর সার্কিট হাউস রোডে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবির অডিটোরিয়ামে ‘গণমাধ্যম বিষয়ক তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স ২০২৬’-এর নতুন ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি গণমাধ্যমকে সমাজের দর্পণ এবং গণতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেন। তথ্যপ্রযুক্তির যুগে সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা ও সত্যতা বজায় রাখা আগের চেয়ে বেশি চ্যালেঞ্জিং বলে তিনি মন্তব্য করেন। অপতথ্য ও ভুয়া সংবাদের ভিড়ে মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছাতে সাংবাদিকদের স্বাধীন, অনুসন্ধানী ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর জোর দেন তিনি।

ড. আমানুল্লাহ বলেন, গুজব ও অসত্য তথ্য দ্রুত সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে; তাই তথ্য যাচাই, জবাবদিহিতা ও সাংবাদিকতার মান রক্ষায় নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই। এআই যুগের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের নতুন প্রযুক্তি ও জ্ঞান অব্যাহতভাবে অর্জনের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ এবং প্রশিক্ষণার্থী সাংবাদিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

09 Aug 26 1NOJOR.COM

দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সঠিক তথ্য পৌঁছানোর আহ্বান ভিসির

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।