ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চাপ বা হুমকিতে দেশটি কোনোভাবেই প্রভাবিত হবে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, প্রণালিটি বন্ধ নয় এবং জাহাজ চলাচলে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, তা ইরানের কারণে নয়।
আরাগচি আরও বলেন, জাহাজগুলো দ্বিধায় রয়েছে কারণ বিমা কোম্পানিগুলো অন্যদের শুরু করা যুদ্ধকে ভয় পাচ্ছে, ইরানকে নয়। তিনি জোর দিয়ে বলেন, আর কোনো হুমকিতে কোনো ইরানি বা বিমা কোম্পানি প্রভাবিত হবে না। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধি ও বিঘ্ন সৃষ্টির জন্য সরাসরি দায়ী করে।
এই বক্তব্যে তেহরান স্পষ্ট করেছে যে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে তারা কঠোর অবস্থান বজায় রাখবে এবং বাহ্যিক চাপের কাছে নতি স্বীকার করবে না।
হরমুজ প্রণালি ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চাপ প্রত্যাখ্যান করল ইরান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।