Web Analytics

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী শত শত যাত্রী অনিশ্চয়তায় পড়েছেন। শনিবার থেকে রোববার দুপুর পর্যন্ত কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ইতালিগামী মোট ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় এসব ফ্লাইট স্থগিত করা হয়। এতে অনেক যাত্রীর ভিসার মেয়াদ ও সংযোগ ফ্লাইটের সময়সীমা ঝুঁকিতে পড়েছে, অনেকে এজেন্সি বা হটলাইনে যোগাযোগ করেও সুনির্দিষ্ট তথ্য পাচ্ছেন না।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, স্থগিত ফ্লাইটগুলো রিশিডিউল করা হবে এবং যাত্রীদের পর্যাপ্ত সময় দেওয়া হবে। তিনি বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাত্রীদের দুর্ভোগ কমাতে মন্ত্রণালয় বিশেষ ব্যবস্থা নিয়েছে। প্রধানমন্ত্রী সরাসরি যাত্রীদের সুযোগ-সুবিধা তদারক করছেন বলেও জানান তিনি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, দোহা, দুবাই ও আবুধাবি বাদে মধ্যপ্রাচ্যের সব গন্তব্যে ফ্লাইট নির্ধারিত সময়ে চলবে। ইউএস-বাংলা এয়ারলাইনস রিয়াদ, জেদ্দা ও মাস্কাটে ফ্লাইট চালু রেখেছে, তবে সংযুক্ত আরব আমিরাত ও কাতারগামী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রয়েছে।

02 Mar 26 1NOJOR.COM

ইরান সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল, ঢাকায় যাত্রীদের অনিশ্চয়তা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।