Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে উৎপাদন সম্ভব এমন কৃষি ও খাদ্যপণ্যের আমদানিনির্ভরতা ধীরে ধীরে কমিয়ে দেশীয় উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন। রোববার বিকেলে সচিবালয়ের নিজ কার্যালয় থেকে পায়ে হেঁটে কৃষি মন্ত্রণালয়ে গিয়ে তিনি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে কৃষি খাতের সামগ্রিক পরিস্থিতি, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

মন্ত্রণালয় জানায়, ভোজ্যতেল আমদানিনির্ভরতা কমাতে সরিষার উৎপাদন ২০২১-২২ অর্থবছরের ৮ দশমিক ২৪ লাখ মেট্রিক টন থেকে ২০২৪-২৫ অর্থবছরে ১৫ দশমিক ৩৪ লাখ টন এবং ২০২৫-২৬ অর্থবছরে ১৫ দশমিক ৪১ লাখ টনে উঠেছে। কৃষক পর্যায়ে এয়ার-ফ্লো প্রযুক্তিতে পেঁয়াজ সংরক্ষণ এবং গ্রীষ্মকালীন পেঁয়াজের জাত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। লবণাক্ততা, খরা ও জলাবদ্ধতাসহিষ্ণু নতুন ফসলের জাতও মাঠপর্যায়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

বৈঠকে জানানো হয়, বিভিন্ন ফসলের ১ হাজার ৯০টি জাত, যার মধ্যে ধানের ১৫৫টি, এবং এক হাজারের বেশি কৃষিপ্রযুক্তি উদ্ভাবিত হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ডের আওতায় আনার লক্ষ্য রয়েছে; প্রথম ধাপে প্রায় ১ লাখ ১০ হাজার কার্ড দেওয়ার প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী যান্ত্রিকীকরণ, আধুনিক প্রযুক্তি, সেচ ও গবেষণার সুবিধা দ্রুত কৃষকের কাছে পৌঁছে দেওয়া, উৎপাদন খরচ কমানো এবং ন্যায্যমূল্য নিশ্চিত করার নির্দেশ দেন।

14 Sep 26 1NOJOR.COM

দেশীয় কৃষি উৎপাদন বাড়িয়ে আমদানিনির্ভরতা কমানোর তাগিদ প্রধানমন্ত্রীর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।