সুনামগঞ্জের মধ্যনগরে জমিসংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে উভয় পক্ষের প্রায় ২৫ জন টেঁটাবিদ্ধ হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। শনিবার দুপুরে উপজেলার চামরদানী ইউনিয়নের জলুসা গ্রামের জনতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিরোধটি চামরদানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আমজোড়া গ্রামের জাকিরুল আজাদ মান্না এবং তাঁর ফুফাতো ভাই জলুসা গ্রামের নূরে আলম জিকুর মধ্যে সম্পত্তি ও খাসজমির দখল নিয়ে। এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। স্থানীয় সূত্র বলছে, একই বিরোধকে কেন্দ্র করে এর আগেও দুই পক্ষ একাধিকবার সংঘর্ষে জড়িয়েছিল।
শনিবার দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে তা আমজোড়া ও জলুসা গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। আহতদের প্রথমে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। মধ্যনগর থানার এসআই উৎপল কুমার সাহা বলেন, দুর্গমতার কারণে পুলিশ পৌঁছানোর আগেই সংঘর্ষ ঘটে; তবে পুলিশের তৎপরতায় পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
মধ্যনগরে জমি বিরোধের সংঘর্ষে প্রায় ৫০ আহত, টেঁটাবিদ্ধ ২৫ জন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।