গাজার জাবালিয়া এলাকায় সোমবার একটি পানির কূপে দায়িত্ব পালনের সময় ইসরাইলি হামলায় ইউএনআরডব্লিউএর এক কর্মী নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। নিহত কর্মীর নাম আদেল আল-হেলো। মানবিক সহায়তা কার্যক্রমে নিয়োজিত কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ইউএনআরডব্লিউএ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইউএনআরডব্লিউএ জানায়, কর্মীরা নিয়মিত দায়িত্ব পালন করছিলেন এবং স্থানীয় জনগোষ্ঠীকে গুরুত্বপূর্ণ সেবা দিচ্ছিলেন। সংস্থাটির মহাসচিব ক্রিস্টোফার সন্ডার্স আল-হেলোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে আহত তিন কর্মীর বিষয়ে উদ্বেগ জানিয়েছেন তিনি।
ইউএনআরডব্লিউএর তথ্য অনুযায়ী, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে সংস্থাটির ৩৯৭ জন কর্মী এবং এর কার্যক্রমে সহায়তাকারী ব্যক্তি নিহত হয়েছেন। সংস্থাটি বলেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে গাজা জাতিসংঘের মানবিক সহায়তাকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থানে পরিণত হয়েছে। দায়িত্ব পালনের সময় সব পরিস্থিতিতে সহায়তাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে সংস্থাটি।
জাবালিয়ায় পানির কূপে হামলায় ইউএনআরডব্লিউএর এক কর্মী নিহত, আহত তিনজন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।