Web Analytics

নরসিংদী সদর উপজেলার হেমেন্দ্র সাহার মোড় ও চৌয়ালা এলাকায় মঙ্গলবার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কারিগরি দলের সহায়তায় এবং জেলা পুলিশের নিরাপত্তায় পরিচালিত এ অভিযানে দুটি মামলায় ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সব অবৈধ গ্যাস সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়।

তিতাস কর্তৃপক্ষ জানায়, কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে আবাসিক ও বাণিজ্যিক কাজে ব্যবহার করছিলেন। যাচাই-বাছাই শেষে বাংলাদেশ গ্যাস আইন ২০১০ অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়। স্থানীয় বাসিন্দাদের অবৈধ গ্যাস ব্যবহারের ক্ষতি, জাতীয় সম্পদের অপচয় এবং আইনি পরিণতি সম্পর্কে সচেতন করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় সম্পদের অপব্যবহার কোনোভাবেই সহ্য করা হবে না এবং অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

15 Jul 26 1NOJOR.COM

নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা আদায়

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।