Web Analytics

হরমুজ প্রণালি নিয়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি অ্যাডনকের প্রধান নির্বাহী সুলতান আল-জাবের ইরানের নিয়ন্ত্রণ দাবি সরাসরি অস্বীকার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করা বা এর মধ্য দিয়ে নৌচলাচল সীমিত করার অধিকার কখনোই ইরানের ছিল না।

আল-জাবের সতর্ক করে বলেন, হরমুজ প্রণালিতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের পাশাপাশি খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তাকেও মারাত্মকভাবে হুমকির মুখে ফেলতে পারে। তিনি আরও বলেন, এমন পরিস্থিতি একটি বিপজ্জনক ও অগ্রহণযোগ্য নজির স্থাপন করবে, যা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াবে।

তার মতে, বিশ্ব কোনোভাবেই এর ভার বহন করতে পারবে না এবং এমন কোনো পদক্ষেপের অনুমতি দেওয়া উচিত নয়।

13 Apr 26 1NOJOR.COM

হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ দাবি অস্বীকার করলেন আমিরাতের অ্যাডনক প্রধান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।