Web Analytics

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল সতর্ক করেছেন যে ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালিতে চলমান অবরোধ বিশ্বব্যাপী জ্বালানি প্রবাহকে মারাত্মকভাবে ব্যাহত করছে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এর ফলে বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

বিরোল জানান, যুদ্ধের কারণে বাজার ইতোমধ্যে দৈনিক এক কোটি ৩০ লাখ ব্যারেল তেল সরবরাহ হারিয়েছে এবং গুরুত্বপূর্ণ পণ্যের সরবরাহেও বড় ধরনের বিঘ্ন ঘটছে। যুদ্ধের আগে প্রতিদিন গড়ে দুই কোটি ব্যারেল তেল ও পেট্রোলিয়াম পণ্য হরমুজ প্রণালি দিয়ে চলাচল করত। এখন এই পথ কার্যত ‘দ্বৈত অবরোধে’ রয়েছে, যেখানে ইরান ও যুক্তরাষ্ট্র কেউই জাহাজ চলাচল করতে দিচ্ছে না।

তিনি ইউরোপে জেট ফুয়েল সরবরাহের ঝুঁকি সম্পর্কেও সতর্ক করেন। ইউরোপ তার প্রায় ৭৫ শতাংশ জেট ফুয়েল মধ্যপ্রাচ্যের শোধনাগার থেকে পেত, যা এখন প্রায় শূন্যে নেমে এসেছে। বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া থেকে সরবরাহ নিশ্চিতের চেষ্টা চলছে।

23 Apr 26 1NOJOR.COM

ইরান যুদ্ধ ও হরমুজ অবরোধে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা সংকটের সতর্কতা আইইএর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।