নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মহবুল্যাহপুর হাওলাদার বাড়িতে প্রবাসীর বাড়িতে কিশোর গ্যাং হামলা চালিয়ে লুটপাট করেছে। রোববার রাতে সংঘটিত এ ঘটনায় হামলাকারীরা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ সময় প্রবাসী আবু সুজন, তার ভাই সাংবাদিক আনোয়ার পারভেজ, ভাবি রুবিনা আক্তার ও বোন ইয়াসমিন আক্তারকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। আহতদের স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আনোয়ার পারভেজ জানান, তার ভাই আবু সুজন ১৮ দিন আগে ফ্রান্স থেকে দেশে ফেরার পর স্থানীয় কিশোর গ্যাংয়ের প্রধান জুনায়েদের টার্গেটে পরিণত হন। রোববার রাতে তারা বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। পরে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি শামছুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালীর বেগমগঞ্জে প্রবাসীর বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা ও লুটপাট
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।