Web Analytics

ভারতের পাহাড়ি ঢলে সুনামগঞ্জের মধ্যনগরের এরন বিলে বাঁধ ভেঙে কয়েকশ হেক্টর বোরো জমি তলিয়ে গেছে। মঙ্গলবার সকালে ভারত সীমান্তের মনাই নদীতে পানির চাপ বেড়ে হামিদপুর গ্রামের পাশের সড়ক ভেঙে পানি প্রবেশ করে। এতে আশপাশের ফসলি জমি প্লাবিত হয়।

স্থানীয় কৃষকদের মতে, ৫ থেকে ৬টি গ্রামের কয়েকশ একর বোরো ফসল ঝুঁকিতে রয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় ১১৪ হেক্টর জমি রয়েছে, যার মধ্যে ৪০ হেক্টরের ফসল কাটা হয়েছে। স্থানীয়রা পানি ঠেকাতে চেষ্টা চালাচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় ঘোষ জানান, এটি পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নয়, বরং হামিদপুর গ্রামের সড়ক। নেত্রকোনার দুর্গাপুর থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সড়কটি ভেঙে গেছে। প্রায় ৫ থেকে ১০ হেক্টর জমি ডুবে গেছে এবং ভাঙন ঠেকাতে কাজ চলছে।

28 Apr 26 1NOJOR.COM

ভারতের পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বাঁধ ভেঙে বোরো জমি প্লাবিত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।