শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বুধবার রাজধানীর মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এমআইএসটি কাউন্সিলের ২৩তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় শুধু সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়; এটি উৎকর্ষের কেন্দ্র হতে হবে এবং শিক্ষা হবে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী। যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষাব্যবস্থা গড়তে সরকার কাজ করছে বলেও তিনি জানান। সততা, নিষ্ঠা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত আগামী প্রজন্ম গড়াই সরকারের লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশকে আন্তর্জাতিক উচ্চশিক্ষা হাব হিসেবে গড়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলো উৎকর্ষের কেন্দ্রে পরিণত হলে বিদেশি শিক্ষার্থীরাও পড়তে আসবে। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় এআই, আইসিটি, বিগ ডাটা ও রোবটিক্সে জ্ঞান ও গবেষণার ওপর গুরুত্ব দেন তিনি। সভা শেষে তিনি এমআইএসটির নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন।
এমআইএসটিতে বিশ্বমানের প্রকৌশল শিক্ষা ও প্রযুক্তিনির্ভর গবেষণার ওপর জোর
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।