Web Analytics

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আবারও ফার্নেস অয়েলের দাম বাড়িয়েছে। সোমবার (১৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৯৪ টাকা ৬৯ পয়সা থেকে ১৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে ১১৩ টাকা ৫৪ পয়সা করা হয়েছে। নতুন দাম আজ মধ্যরাত থেকে কার্যকর হবে। ১৮ মে অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় এপ্রিল ১৩ থেকে মে ১২ সময়ের মধ্যে আমদানি করা পরিশোধিত ফার্নেস অয়েলের এফওবি মূল্য এবং মার্কিন ডলারের বিনিময় হার পরিবর্তন বিবেচনায় এই সমন্বয় করা হয়।

এর আগে ১২ এপ্রিল প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৭০ টাকা ১০ পয়সা থেকে বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা করা হয়েছিল। গত ১৫ মার্চ গঠিত একটি কমিটি আন্তর্জাতিক বাজারের প্লাটস রেট ও ডলারের বিনিময় হার পরিবর্তন পর্যালোচনা করে দাম সমন্বয়ের সুপারিশ করেছিল। ৫ ও ১২ এপ্রিল অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় সেই সুপারিশ পর্যালোচনা করে নতুন দাম অনুমোদন দেওয়া হয়।

আমদানি করা ফার্নেস অয়েলের একটি বড় অংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। সংশ্লিষ্টদের মতে, এই দাম বৃদ্ধির ফলে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন খরচ বাড়বে এবং বিদ্যুতের দামের ওপর প্রভাব পড়তে পারে।

19 May 26 1NOJOR.COM

ফার্নেস অয়েলের দাম লিটারপ্রতি ১১৩.৫৪ টাকা, আজ মধ্যরাত থেকে কার্যকর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।