দক্ষিণ প্রশান্ত মহাসাগরে স্পার্ম তিমির ধাক্কায় ৫২ ফুটের ‘তাই তাম’ ইয়ট ডুবে যাওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর চার নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে ইয়টটি ডুবে গেলে তারা একটি ছোট লাইফ র্যাফটে আশ্রয় নেন। নরফোক দ্বীপের প্রায় ২৫০ নটিক্যাল মাইল উত্তরে রোববার সকালে একটি কনটেইনার জাহাজ তাদের উদ্ধার করে।
উদ্ধার হওয়াদের মধ্যে ছিলেন অস্ট্রেলিয়ার জেম্মা কুপার ও তার স্বামী জেরেমি কুপার, নিউজিল্যান্ডের টেরি হেথারিংটন এবং ফ্রান্সের মার্টিন জ্যাফ্রে। নাবিকদের ভাষ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় দুপুরে বিকট শব্দে ইয়টটি পাশের দিকে সরে যায়। পরে তারা পানিতে বাদামি ছোপ, একটি স্পার্ম তিমি এবং ইয়টের পাশে ছয় থেকে আটটি তিমির একটি দল দেখতে পান।
জেরেমি কুপার জানান, ধাক্কায় ইয়টের ডান পাশের স্টিয়ারিং ব্যবস্থা সম্পূর্ণ নষ্ট হয় এবং দ্রুত পানি ঢুকতে থাকে। প্রায় ৩০ মিনিট পর তারা জরুরি সংকেত পাঠান এবং কয়েক ঘণ্টা হাতে পানি সেচে ইয়টটি ভাসিয়ে রাখার চেষ্টা করেন। নিউজিল্যান্ডের সামরিক বাহিনীর একটি পি-৮এ পোসেইডন টহল বিমান যোগাযোগ ও উদ্ধার সমন্বয় করে। রোববার সকাল ৬টার দিকে ৪৭০ ফুটের এমভি সোফরানা সারভিল চারজনকে উদ্ধার করে।
স্পার্ম তিমির ধাক্কায় ইয়ট ডোবার ১৮ ঘণ্টা পর চার নাবিক জীবিত উদ্ধার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।