Web Analytics

দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। এতে মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম নির্বাচিত হয়েছেন মহাসচিব। আগামী দুই বছর তাঁরা সংগঠনটির নেতৃত্ব দেবেন।

রোববার রাজধানীর বনানীর হোটেল শেরাটনে অ্যাটকোর দশম বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কমিটি নির্বাচনের ভোটগ্রহণ হয়। বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিক ও প্রতিনিধিরা এতে অংশ নেন এবং সদস্যরা আগামী দুই বছরের নেতৃত্ব নির্ধারণে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ ও গণনা শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করে।

সংশ্লিষ্টরা আশা করছেন, নবনির্বাচিত কমিটি অ্যাটকোর সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনবে। বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর স্বার্থ সংরক্ষণ, সম্প্রচারশিল্পের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা, গণমাধ্যমের স্বাধীনতা এবং পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে সংগঠনটির ভূমিকা আরও জোরালো হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। অঞ্জন চৌধুরী ও আব্দুস সালাম গণমাধ্যম ও টেলিভিশন শিল্পকে আরও শক্তিশালী, সমৃদ্ধ ও গতিশীল করতে একযোগে কাজের প্রত্যয় ব্যক্ত করেছেন।

08 Nov 26 1NOJOR.COM

আগামী দুই বছর অ্যাটকোর নেতৃত্ব দেবেন অঞ্জন চৌধুরী ও আব্দুস সালাম

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।