Web Analytics

যুক্তরাষ্ট্র ইসরাইলকে অনুরোধ করার কথা বিবেচনা করছে যাতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) আটকে থাকা করের অর্থের একটি অংশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ দেওয়া হয়, যা তার যুদ্ধ-পরবর্তী গাজা পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়নে ব্যবহৃত হবে। বিষয়টি সম্পর্কে অবগত পাঁচটি সূত্র জানিয়েছে যে, যুক্তরাষ্ট্র এখনো ইসরাইলকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করবে কি না তা নির্ধারণ করেনি। ফিলিস্তিনি সূত্রগুলো বলছে, প্রস্তাব অনুযায়ী করের অর্থের একটি অংশ যুক্তরাষ্ট্র-সমর্থিত অন্তর্বর্তী গাজা সরকারের কাছে যাবে এবং বাকি অংশ পিএ-কে দেওয়া হবে যদি তারা প্রয়োজনীয় সংস্কার করে।

পিএ জানিয়েছে, বর্তমানে ইসরাইল তাদের প্রায় ৫০০ কোটি ডলার কর রাজস্ব আটকে রেখেছে, যা আমদানিকৃত পণ্যের ওপর সংগ্রহ করা হয়। বন্দিদের পরিবারকে অর্থ প্রদানের বিরোধে ইসরাইল এই অর্থ আটকে রাখায় পশ্চিম তীরে তীব্র আর্থিক সংকট তৈরি হয়েছে এবং পিএ হাজার হাজার কর্মচারীর বেতন কমাতে বাধ্য হয়েছে।

ট্রাম্পের ৭ হাজার কোটি ডলারের গাজা পুনর্গঠন পরিকল্পনা এখন স্থগিত রয়েছে, কারণ হামাস অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানিয়েছে এবং ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। পিএ-কে এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত না করায় পশ্চিমা-সমর্থিত কর্তৃপক্ষ আরও কোণঠাসা হয়ে পড়েছে।

16 May 26 1NOJOR.COM

ট্রাম্পের গাজা পরিকল্পনায় ফিলিস্তিনের আটকে থাকা করের অর্থ ব্যবহারের চিন্তা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।