Web Analytics

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির জানাজা ও বিদায় অনুষ্ঠানে ৪ কোটি ৩০ লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছেন বলে ইরান কর্তৃপক্ষ জানিয়েছে। ইরান ও ইরাকজুড়ে ছয় দিনব্যাপী এই শোকযাত্রাকে মানব ইতিহাসের বৃহত্তম জনসমাগম ও জানাজা হিসেবে বর্ণনা করা হয়েছে।

ফার্স নিউজ এজেন্সির তথ্যমতে, তেহরান, কোম, নাজাফ, কারবালা ও মাশহাদ শহরে অনুষ্ঠিত হয় এই ঐতিহাসিক দাফন প্রক্রিয়া। ইরাকের প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে, শুধু নাজাফ ও কারবালাতেই প্রায় এক কোটি মানুষ অংশ নেন। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের এক সন্ত্রাসী হামলায় খামেনি ও তার পরিবার নিহত হন। গত শুক্রবার থেকে শুরু হওয়া এই বিদায় অনুষ্ঠানে ৪৫টিরও বেশি দেশের রাজনৈতিক নেতা এবং ৯০টিরও বেশি দেশের পণ্ডিত ও প্রতিনিধি অংশ নেন।

প্রেস টিভির তথ্যমতে, যাতায়াতের রেকর্ড ও মোবাইল সিগন্যাল বিশ্লেষণ করে এই বিশাল জনসমাগমের সংখ্যা নিশ্চিত করা হয়েছে।

10 Jul 26 1NOJOR.COM

ইরান ও ইরাকে খামেনির জানাজায় অংশ নেন ৪৩ মিলিয়নেরও বেশি মানুষ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।