বুধবার (২২ এপ্রিল) লেবাননের দক্ষিণাঞ্চলের তাইরি শহরে ইসরাইলি বিমান হামলায় আল-আখবার পত্রিকার সাংবাদিক আমাল খলিল নিহত এবং আরেক সাংবাদিক জয়নাব ফারাজ গুরুতর আহত হন। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার হন আমাল। মার্চ মাস থেকে লেবাননে ইসরাইলি হামলায় নিহত চতুর্থ গণমাধ্যমকর্মী তিনি।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ধ্বংসস্তূপে আটকে পড়া আমালকে উদ্ধারের সময় জয়নাব আহত হন। লেবানন রেড ক্রসের কর্মীরা তাকে উদ্ধার করে তিবনিন হাসপাতালে ভর্তি করেন। কর্তৃপক্ষ জানায়, প্রথম দফার হামলা থেকে বাঁচতে সাংবাদিকরা পাশের একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, যা পরে আবার লক্ষ্যবস্তু হয়। এতে আরও দুই ব্যক্তি নিহত এবং কয়েকজন আহত হন।
ইসরাইলি সামরিক বাহিনী দুই সাংবাদিক আহত হওয়ার বিষয়টি স্বীকার করলেও উদ্ধারকাজে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। জাতিসংঘ ও কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) সাংবাদিকদের ওপর এই হামলার নিন্দা জানিয়েছে।
ইসরাইলি বিমান হামলায় লেবাননের সাংবাদিক আমাল খলিল নিহত, আরেকজন আহত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।