Web Analytics

ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার ওপর দিয়ে প্রবাহিত প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ কহুয়া নদী দীর্ঘদিন খনন ও সংস্কার না হওয়ায় নাব্য হারিয়ে প্রায় মরা খালে পরিণত হয়েছে। নদীতে স্বাভাবিক পানিপ্রবাহ না থাকায় শুষ্ক মৌসুমে তীব্র সেচ সংকট দেখা দিয়েছে এবং প্রায় এক হাজার একর জমির বোরো আবাদ হুমকির মুখে পড়েছে। সেচের পানি আনতে কৃষকেরা নিজেদের অর্থায়নে অস্থায়ী কৃত্রিম বাঁধ নির্মাণ করছেন।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, নদীটির গড়প্রস্থ ২৬ মিটার, গভীরতা পাঁচ মিটার এবং অববাহিকার আয়তন ৬৫ বর্গকিলোমিটার। পলি, ময়লা-আবর্জনা, দখল ও দূষণে নদীর অধিকাংশ অংশ ভরাট হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মুহুরী-কহুয়া মোহনায় অপরিকল্পিত বালু উত্তোলনে গতিপথ বদলেছে; উজানে ভারতের অংশে বাঁধ দিয়ে পানি আটকে রাখার অভিযোগও রয়েছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সম্প্রতি একনেকে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প অনুমোদিত হয়েছে। প্রকল্পে ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন এবং ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণের কথা রয়েছে।

14 Nov 26 1NOJOR.COM

শুকিয়ে যাওয়া কহুয়া নদীতে সেচের জন্য অস্থায়ী বাঁধে নির্ভর ফেনীর কৃষকরা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।