Web Analytics

চীন ও উত্তর কোরিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে একটি দীর্ঘমেয়াদি ও সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে বলে বুধবার জানিয়েছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)। সোমবার উত্তর কোরিয়া সফরে গিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই পরিকল্পনায় সম্মত হন। এই সফরটি এমন সময়ে হয়েছে, যখন উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্ক আগের যেকোনো সময়ের তুলনায় ঘনিষ্ঠ হয়ে উঠেছে এবং পিয়ংইয়ং ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করতে সেনা ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে।

কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে এই পরিকল্পনা প্রণয়ন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন। দুই দিনের সফরে দুই দেশ তাদের ঐতিহাসিক বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা আরও দৃঢ় করেছে এবং সম্পর্ককে বিশ্বের অন্যতম শক্তিশালী ও কৌশলগত অংশীদারিত্বে রূপ দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

সফর শেষে কিম জং উনকে পাঠানো এক চিঠিতে শি জিনপিং জানান, উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন এবং গুরুত্বপূর্ণ কয়েকটি অভিন্ন সমঝোতায় পৌঁছেছেন।

10 Jun 26 1NOJOR.COM

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় একমত চীন ও উত্তর কোরিয়া

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।