Web Analytics

নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর এলাকায় আধিপত্য ও মাদক বিক্রির বিরোধকে কেন্দ্র করে কিশোর গ্যাং নেতা মো. নীরব হত্যার ঘটনায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। রোববার দুপুরে পূর্ব মাইজচরা গ্রামের বাংলা বাজার এলাকায় হামলার শিকার হন নীরব। পরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার বিকেলে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গ্রেপ্তার আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নীরব চুরি, ডাকাতি, ছিনতাই ও দখলসহ নানা অপরাধে জড়িত ছিলেন। তিনি স্থানীয়ভাবে মাদক বিক্রেতা ও কিশোর গ্যাং নেতা হিসেবে পরিচিত ছিলেন। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল গনি রোববার রাতে সুধারাম থানায় ২২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ তাদের মধ্যে আটজনকে আটক করেছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

31 Mar 26 1NOJOR.COM

নোয়াখালীতে কিশোর গ্যাং নেতা হত্যায় মাদক বিরোধে আটজন গ্রেপ্তার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।