ইসরাইলে নতুন সরকার গঠনের দায়িত্ব কোন আইনপ্রণেতাকে দেওয়া হবে, তা আজ ঘোষণা করার কথা প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা শেষে তিনি এ সিদ্ধান্ত জানাবেন। ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেটের তথ্য অনুযায়ী, হারজগ বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় এ কথা বলেন। ২৭ অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনে কোনো প্রধান জোট একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর এই সিদ্ধান্ত আসছে।
হারজগ জানান, পার্লামেন্টের ১২০ আসনের মধ্যে ৬৭ আসনের প্রতিনিধিত্বকারী দলগুলো ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোটের নাম প্রস্তাব করেছে। অন্যদিকে, ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টির পক্ষে রয়েছে ৪৬ আসনের প্রতিনিধিত্বকারী দলগুলো। তার ভাষ্য, পরামর্শের ফল আপাতদৃষ্টিতে স্পষ্ট মনে হলেও জোটগুলোর মধ্যে এবং জোটের ভেতরে পারস্পরিক আপত্তির কারণে সরকার গঠন এখনো অনিশ্চিত।
সরকার গঠনের সম্ভাবনা যাচাই করতে দলগুলোর নেতাদের সঙ্গে পৃথকভাবে আরও আলোচনা করবেন বলে জানান হারজগ। একটি স্থিতিশীল সরকার গঠনে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাসও দেন তিনি। ইসরাইলের আইন অনুযায়ী, পার্লামেন্টের বিভিন্ন দলের সঙ্গে পরামর্শের ভিত্তিতে প্রেসিডেন্ট একজন আইনপ্রণেতাকে সরকার গঠনের দায়িত্ব দেন। এ ক্ষেত্রে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন আদায়ের সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হয়।
ইসরাইলে নতুন সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত আইনপ্রণেতার নাম আজ জানাবেন হারজগ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।