দেশের জ্বালানি তেলের চাহিদা পূরণে আগামী জুন থেকে আগস্ট পর্যন্ত তিন মাসে প্রায় ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এসব তেল আমদানি করবে।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, সিঙ্গাপুরভিত্তিক ইউনিপেক সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড গ্যাস অয়েল ও জেট এ-১ সরবরাহ করবে, যার মূল্য প্রায় ৭ হাজার ৬৭২ কোটি ৬৬ লাখ টাকা। একই ধরনের তেল আমদানির জন্য ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেডকে দুটি প্যাকেজে মোট প্রায় ৭ হাজার ৪৬১ কোটি টাকার আদেশ দেওয়া হয়েছে। এছাড়া ট্রাফিগুরা প্রাইভেট লিমিটেড ১ হাজার ৯০০ কোটি ৫ লাখ টাকায় ফার্নেস অয়েল সরবরাহ করবে।
সব মিলিয়ে চারটি প্যাকেজে মোট ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, যা আগামী তিন মাসের জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে।
জুন-আগস্টে ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।