Web Analytics

শিশু রামিসাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সোহেল রানার দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচার দাবি করেছে ন্যাশনাল ওলামা এলায়েন্স। সংগঠনের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদী ও সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খান এক যৌথ বিবৃতিতে ঘটনাটির প্রতি গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। তারা বলেন, দেশে আইনশৃঙ্খলার অবনতি ঘটছে এবং খুন-ধর্ষণসহ অপরাধ আশঙ্কাজনকভাবে বাড়ছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

বিবৃতিতে তারা অভিযোগ করেন, সরকারের উদাসীনতা ও বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে অপরাধীরা আইনের ফাঁকফোকর ব্যবহার করে পার পেয়ে যাচ্ছে। তারা অবিলম্বে ধর্ষককে গ্রেপ্তার করে দ্রুত বিচার কার্যকরের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। সংগঠনটি সতর্ক করে জানায়, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে সমাজে অপরাধপ্রবণতা আরও বাড়বে এবং নিরাপত্তাহীনতা তীব্র হবে।

তারা রামিসা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে পরিবারের নিরাপত্তা ও সুস্থতা কামনা করেন এবং নারী ও শিশুদের সুরক্ষায় কার্যকর সরকারি পদক্ষেপের আহ্বান জানান।

21 May 26 1NOJOR.COM

ধর্ষক সোহেল রানার দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি দাবি ন্যাশনাল ওলামা এলায়েন্সের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।