Web Analytics

পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত শেষ করতে স্থগিত হওয়া মজুরি বোর্ডের তৃতীয় সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার দাবি জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ। সোমবার যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠন দুটি বলেছে, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের নির্ধারিত সময়সীমা থাকায় প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করা দরকার।

সোমবার মজুরি বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা ছিল, যেখানে মালিকপক্ষের মজুরি প্রস্তাবনা জমা দেওয়ার দিন নির্ধারিত ছিল। সংগঠন দুটির ভাষ্য অনুযায়ী, তারা এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছিল। তবে শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভাটি স্থগিত হয়েছে বলে তারা গণমাধ্যম সূত্রে জানতে পেরেছে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, সময়মতো নতুন বেতনকাঠামো ঘোষণা হলে উদ্যোক্তারা বাড়তি মজুরি পরিশোধের প্রস্তুতি নিতে পারবেন। মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবায়নে কারখানাগুলোর আর্থিক ও প্রশাসনিক প্রস্তুতির বিষয়টি বিবেচনার ওপরও জোর দিয়েছেন তারা। দুই সভাপতি আনোয়ার হোসাইনের দ্রুত সুস্থতা কামনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত নতুন সভার তারিখ নির্ধারণের আহ্বান জানান।

16 Nov 26 1NOJOR.COM

স্থগিত মজুরি বোর্ডের তৃতীয় সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার দাবি মালিকপক্ষের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।