গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯৫১ জন নিহত এবং ২ হাজার ৯৮৪ জন আহত হয়েছেন। একই সময়ে ধ্বংসস্তূপের নিচ থেকে ৭৮২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত ও ৪৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নতুন হামলায়, একজন আগের ক্ষতের কারণে এবং একজন ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হয়েছেন।
বিবৃতিতে বলা হয়, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় আটকা পড়ে আছেন, উদ্ধারকারী দলগুলো তাদের কাছে পৌঁছাতে পারছে না। যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজায় ইসরাইলি হামলা অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা বাড়ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার কার্যক্রমে বাধা থাকায় প্রকৃত হতাহতের সংখ্যা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
যুদ্ধবিরতির পর গাজায় ইসরাইলি হামলায় ৯৫১ জন নিহত, জানাল স্বাস্থ্য মন্ত্রণালয়
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।