Web Analytics

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ জানিয়েছে, পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্প্রসারণের লক্ষ্যে উত্তর কোরিয়া অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা বাড়াচ্ছে। সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনে ইয়ংবিয়নের প্রধান পারমাণবিক স্থাপনায় নতুন একটি ভবন নির্মাণের কথা বলা হয়েছে, যেখানে সর্বোচ্চ ২৮টি সেন্ট্রিফিউজ ক্যাসকেড বসানো সম্ভব। পিয়ংইয়ংয়ের কাছে কাংসন স্থাপনাতেও সমৃদ্ধকরণ কার্যক্রম বেড়েছে।

স্যাটেলাইট চিত্র, উন্মুক্ত তথ্য এবং উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবি বিশ্লেষণ করে আইএইএ এসব তথ্য পেয়েছে। ২০০৯ সালে দেশটি থেকে আইএইএর পরিদর্শকদের বহিষ্কার করা হয়। পরে নির্মাণকাজের স্যাটেলাইট চিত্র ও জুনের শুরুতে কিম জং-উনের সফরের ছবি তুলনা করে সংস্থাটি ইয়ংবিয়নের স্থাপনাটিকে দ্বিতীয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র হিসেবে শনাক্ত করে।

জেমস মার্টিন সেন্টার ফর ননপ্রোলিফারেশন স্টাডিজের ২০২৫ সালের বিশ্লেষণ অনুযায়ী, ২৮টি ক্যাসকেডে ৪ হাজার ৫৯২টি সেন্ট্রিফিউজ থাকতে পারে এবং বছরে প্রায় ৮৫ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন সম্ভব। আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি এ কার্যক্রম নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে একে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন বলেছেন।

10 Sep 26 1NOJOR.COM

আইএইএ বলছে, ইয়ংবিয়ন ও কাংসনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়াচ্ছে উত্তর কোরিয়া

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।