২০২৬-২৭ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করে বাংলাদেশের আয় হয়েছে ৩৩৫ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের ৩০০ কোটি ডলারের তুলনায় ১১ দশমিক ৫১ শতাংশ বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার হিসেবে অবস্থান ধরে রেখেছে। চার মাসে দেশের মোট পণ্য রপ্তানি আয় ১ হাজার ৭০৯ কোটি ডলারের প্রায় এক-পঞ্চমাংশ এসেছে এই বাজার থেকে।
একই সময়ে বাংলাদেশের সামগ্রিক পণ্য রপ্তানি ৫ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে, ফলে যুক্তরাষ্ট্রে প্রবৃদ্ধি ছিল জাতীয় হারের চেয়ে বেশি। ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ বলেন, সময়মতো সরবরাহ, মানোন্নয়ন ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের মাধ্যমে রপ্তানিকারকেরা বিদেশি ক্রেতাদের আস্থা ধরে রেখেছেন। তাঁর মতে, এ প্রবৃদ্ধি বাংলাদেশের পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতার প্রতিফলন।
তুরস্কে রপ্তানি ৮২ দশমিক ৬৯ শতাংশ বেড়ে ২৯ কোটি ২১ লাখ ৫০ হাজার ডলারে পৌঁছেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও স্পেনেও আয় বেড়েছে। অক্টোবরে যুক্তরাষ্ট্রে রপ্তানি ১২ দশমিক ১০ শতাংশ বেড়ে ৭৫ কোটি ৬৬ লাখ ৪০ হাজার ডলার হয়েছে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক প্রত্যাহার বা এর প্রভাব এড়াতে ইউএসটিআরের সঙ্গে আলোচনা চলছে।
জুলাই-অক্টোবরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি আয় ১১.৫১ শতাংশ বেড়ে ৩৩৫ কোটি ডলার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।