Web Analytics

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না দেওয়ার সতর্কতা দিয়েছে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দূতাবাস জানায়, কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীদের অতীতের অভিবাসন আইন লঙ্ঘনের তথ্য আগে থেকেই জানেন।

দূতাবাস আবেদনকারীদের কোনো তথ্য গোপন না করে সাক্ষাৎকারে শতভাগ সত্য বলার পরামর্শ দিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, অতীতের যেকোনো অভিবাসন আইন লঙ্ঘনের বিষয় সম্পর্কে কনস্যুলার কর্মকর্তারা অবগত থাকেন; তাই বিভ্রান্তিকর তথ্য দেওয়ার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, কোনো আবেদনকারী মিথ্যা তথ্য দিলে বা জাল নথিপত্র উপস্থাপন করলে তার ভিসা আবেদন বাতিল হতে পারে। এ ছাড়া ওই ব্যক্তির ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর চিরতরে নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে দূতাবাস জানিয়েছে।

03 Oct 26 1NOJOR.COM

মিথ্যা তথ্য বা জাল নথি দিলে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।