অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে জুমার খুতবা ও নামাজ পড়ানোর পর ইমাম শেখ খালেদ আবু জুমাকে আটক করে ইসরাইলি বাহিনী। আল-আকসা মসজিদের এক্স অ্যাকাউন্ট জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যাওয়া হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাঁর ওপর মসজিদে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।
খুতবায় শেখ খালেদ জমিতে অবিচল থাকা বা রিবাত এবং ফিলিস্তিনিদের চলমান জলপাই সংগ্রহের মৌসুম নিয়ে কথা বলেন। আল-আকসা মসজিদের এক্স অ্যাকাউন্টের ভাষ্য অনুযায়ী, তিনি কয়েকজন জনপরিচিত ব্যক্তির এমন মন্তব্য নিয়েও বলেন, যেগুলো মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে অবমাননা করেছে।
ইসরাইলি কর্তৃপক্ষ জেরুজালেমের সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান শেখ ইকরিমা সাবরির আল-আকসায় প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৭ সালের ১৯ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। একই সময়ে অধিকৃত পশ্চিম তীরে চলাচলে বিধিনিষেধ জোরদার করা হয়েছে এবং হেবরনের কাছে গুলির ঘটনায় ছয় ইসরাইলি আহত হওয়ার পর হেবরনে সামরিক অভিযান ও অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে।
জুমার নামাজের পর আল-আকসার ইমাম শেখ খালেদ আবু জুমাকে আটক করে পরে ছেড়ে দেওয়া হয়
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।