Web Analytics

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ সরকারি সিদ্ধান্তে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছে। সোমবার দুপুরে বন্দর ভবন চত্বরে সংগঠনের সমন্বয়ক ও জাতীয়তাবাদী শ্রমিকদল নেতা মো. হুমায়ুন কবীর এ ঘোষণা দেন।

হুমায়ুন কবীর জানান, গত তিন দিন ধরে বন্দরের সর্বস্তরের শ্রমিক-কর্মচারীরা বিদেশি প্রতিষ্ঠানের হাতে বন্দর তুলে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে কর্মসূচি পালন করছেন। এতে আমদানি পণ্যের ডেলিভারি, কনটেইনার হ্যান্ডলিং ও বন্দরের ভেতরে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। তিনি অভিযোগ করেন, সরকার বন্দরের স্বার্থ রক্ষায় উদ্যোগ না নিয়ে আন্দোলনরত নেতাদের বদলি করছে, যা শ্রমিকদের আরও ক্ষুব্ধ করেছে।

সংগঠনটি অবিলম্বে এনসিটিতে বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়া বন্ধ ও বদলি আদেশ বাতিলের দাবি জানিয়েছে। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

03 Feb 26 1NOJOR.COM

বিদেশি ইজারার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে ২৪ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।