Web Analytics

মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অর্থের যথাযথ ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার মৎস্য ভবনে মৎস্য অধিদপ্তর আয়োজিত ‘মৎস্যখাতে বাজেট ও সরকারের উন্নয়ন ভাবনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রাকৃতিক জলাশয় সংকুচিত হওয়া ও পরিবেশগত পরিবর্তনের কারণে দেশীয় মাছের প্রাপ্যতা কমেছে। তাই উৎপাদন বৃদ্ধির সঙ্গে মাছের প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ জরুরি। অভয়াশ্রমের কার্যকারিতা মাঠপর্যায়ে যাচাই, ব্যয়ের হিসাব পর্যালোচনা এবং মাছের উৎপাদনে এর প্রভাব মূল্যায়নের ওপর তিনি গুরুত্ব দেন। প্রকৃত মৎস্যজীবীরা যাতে সরকারি সুবিধা পান, সে জন্য তালিকা যাচাই-বাছাইয়েও সতর্ক থাকতে বলেন তিনি।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু তরুণ উদ্যোক্তা ও খামারিদের পরামর্শ এবং কারিগরি সহায়তা দেওয়ার কথা বলেন। তিনি জানান, মিঠাপানির মাছ উৎপাদন, রপ্তানি ও জলাশয়কে উৎপাদনের আওতায় আনতে সরকার কাজ করছে। দূষণমুক্ত জলাশয়, নদীর নাব্যতা, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বৃদ্ধির পাশাপাশি গভীর সমুদ্রের সম্পদ ব্যবহারে দক্ষ জনবল, উপযুক্ত জাহাজ ও প্রযুক্তিগত সক্ষমতার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।

06 Oct 26 1NOJOR.COM

মৎস্য খাতে জবাবদিহিমূলক ব্যয়, আবাসস্থল সংরক্ষণ ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর আহ্বান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।