Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার জনঅধিকার প্রতিষ্ঠা এবং মানুষের প্রত্যাশা পূরণে দলের দায়িত্বশীলদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। শনিবার সিলেট নগরীর মদিনামার্কেট এলাকার একটি মিলনায়তনে সিলেট অঞ্চল জামায়াত আয়োজিত জেলা ও মহানগর কর্মপরিষদ সদস্যদের দিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দায়িত্বশীলদের জনগণের অধিকার, সমস্যা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে এবং দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, স্থানীয় সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আস্থা অর্জনের ওপর তিনি গুরুত্ব দেন। দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে ত্যাগ, ধৈর্য, অবিচলতা, ঈমানি দৃঢ়তা, নৈতিক শুদ্ধতা ও সাংগঠনিক শৃঙ্খলার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

স্থানীয় নির্বাচনে দলের প্রার্থীদের পক্ষে কার্যকর ভূমিকার জন্য আগাম পরিকল্পিত কৌশল নির্ধারণের আহ্বান জানান গোলাম পরওয়ার। তিনি স্থানীয় মানুষের চাহিদা বোঝা, প্রার্থীদের যোগ্যতা ও সততা তুলে ধরা, নিয়মিত যোগাযোগ এবং বাস্তবসম্মত সমস্যা-সমাধান পরিকল্পনার ওপর জোর দেন। সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের নিয়মিত প্রশিক্ষণ, আত্মশুদ্ধি ও জ্ঞানচর্চার আহ্বান জানান।

11 Oct 26 1NOJOR.COM

জনসম্পৃক্ততা বাড়ানো ও স্থানীয় নির্বাচনে আগাম পরিকল্পনার আহ্বান জামায়াত নেতাদের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।