Web Analytics

চট্টগ্রামের ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে জাপানি বিনিয়োগ ও কারিগরি সহযোগিতার সম্ভাবনা নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে নিউভিশন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। মঙ্গলবার সিডিএ ভবনে অনুষ্ঠিত বৈঠকে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকেন্দ্রিক যোগাযোগব্যবস্থা, নতুন পর্যটন অবকাঠামো এবং পরিবেশবান্ধব নগর উন্নয়ন প্রকল্পে জাপানি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়।

নিউভিশনের প্রতিনিধিরা সিডিএর স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতে চান। জাপান সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রকল্প চিহ্নিত করে সেসব ক্ষেত্রে জাপানি বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা আনার বিষয়ে তারা বিশেষ আগ্রহ দেখান। প্রতিনিধিরা বলেন, জাপানের শীর্ষ নির্মাণ প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও বহুজাতিক গ্রুপের সঙ্গে তাদের দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক সম্পর্ক রয়েছে।

প্রতিনিধিদল মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরসহ বাংলাদেশের বিভিন্ন মেগা প্রকল্পে জাপানি কারিগরি সমন্বয় ও লজিস্টিকস সহায়তার অভিজ্ঞতার কথা তুলে ধরে। সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, চট্টগ্রামকে আন্তর্জাতিক মানের সবুজ, নান্দনিক ও বাসযোগ্য নগর করতে সিডিএ বদ্ধপরিকর। চলমান ও আসন্ন মেগা প্রকল্পে পিপিপি বা সরাসরি বিদেশি বিনিয়োগে জাপানি প্রতিষ্ঠানকে অগ্রাধিকার ও অনুকূল পরিবেশ দেওয়ার প্রস্তুতির কথাও তিনি জানান।

16 Sep 26 1NOJOR.COM

চট্টগ্রামের অবকাঠামো ও সবুজ নগর প্রকল্পে জাপানি বিনিয়োগ নিয়ে সিডিএর সঙ্গে আলোচনা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।