Web Analytics

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী চলমান যুদ্ধের ফলে সৃষ্ট আঞ্চলিক সংকট মোকাবিলায় উপসাগরীয় দেশগুলোর নেতারা মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় এক বিশেষ বৈঠকে মিলিত হন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আতিথ্যায় অনুষ্ঠিত এই বৈঠক ছিল যুদ্ধ শুরুর পর উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্যদের প্রথম সরাসরি সাক্ষাৎ। বৈঠকে রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি এবং সংকট মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

বৈঠকটি এমন সময়ে অনুষ্ঠিত হয়, যখন হোয়াইট হাউস ইরানের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা করছে এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়টি আলোচনায় এসেছে। যুদ্ধের আগে এই প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল ও এলএনজি পরিবাহিত হতো, তবে যুদ্ধের পর থেকে বাণিজ্য কার্যত বন্ধ রয়েছে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, বৈঠকটি উপসাগরীয় ঐক্য ও ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

বৈঠক শেষে জিসিসি মহাসচিবের বিবৃতিতে ইরানের ‘প্রকাশ্য হামলার’ তীব্র নিন্দা জানানো হয় এবং বলা হয়, এসব হামলায় আস্থার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা পুনর্গঠনে ইরানকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

29 Apr 26 1NOJOR.COM

ইরানবিরোধী যুদ্ধের প্রভাব নিয়ে জেদ্দায় উপসাগরীয় নেতাদের বৈঠক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।