বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দেশের স্বার্থে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে সিলেটে নিজ বাসভবনে স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, জ্বালানি নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি উল্লেখ করেন, জ্বালানি সাশ্রয় করলে আমদানি ব্যয় কমবে এবং বৈদেশিক মুদ্রা সঞ্চয় হবে।
মন্ত্রী জানান, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তন করা হচ্ছে। তিনি বলেন, সবাই মিলে সতর্ক থাকলে পরিস্থিতি স্বাভাবিক থাকবে। সন্ধ্যার পর বিদ্যুৎ সাশ্রয় করলে অতিরিক্ত খরচ কমানো সম্ভব। সৌদি আরবসহ আমদানিকারক দেশগুলোতে দাম বাড়ায় দেশে এলপিজি গ্যাসের দাম বেড়েছে, তবে অর্থনীতি স্থিতিশীল থাকলে জ্বালানি তেলের দামও স্থিতিশীল থাকবে।
তিনি আরও বলেন, শিল্প উৎপাদনে জ্বালানি সংকটের প্রভাব পড়বে না, কারণ গ্যাসচালিত শিল্পে সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এছাড়া জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং তা সংসদে অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
বাণিজ্যমন্ত্রীর আহ্বান, দেশের অর্থনীতি রক্ষায় জ্বালানি সাশ্রয় জরুরি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।