ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় ২৪ জুলাই স্পেন প্রথমবারের মতো দাবানলজনিত জরুরি অবস্থা ঘোষণা করেছে। একই সময়ে আটলান্টিক উপকূলের অগ্নিকাণ্ড মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের জরুরি সহযোগিতা চেয়েছে ফ্রান্স। আগুন নিয়ন্ত্রণে এবং মানুষের প্রাণ রক্ষায় বিভিন্ন দেশের বড় বড় এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে।
ফ্রান্সের পর্যটনকেন্দ্র ক্যাফ ফেহে উপদ্বীপে আগুন ও ঘন ধোঁয়া লোকালয়ের কাছে পৌঁছালে প্রশাসন পুরো এলাকা খালি করার নির্দেশ দেয়। সেখান থেকে প্রায় ৬৩ হাজার মানুষকে সরানো হয়েছে, যাদের বড় অংশ নৌপথে উদ্ধার করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী লরেন নুনেজ বলেন, সাওমুস এলাকা থেকে শুরু হওয়া আগুন উপদ্বীপের একমাত্র প্রধান বেরোনোর সড়ক প্রায় অবরুদ্ধ করেছে।
ফ্রান্সে চলতি বছরের সবচেয়ে ভয়াবহ এই দাবানলে প্রায় ১০ হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে এবং অন্তত ৮০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে; ৫০টি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। স্পেনের মাদ্রিদের পশ্চিমের পাহাড়ি শহরগুলো থেকে ১০ হাজারের বেশি মানুষকে সরানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মার্লাসকা বলেন, জরুরি অবস্থা সমন্বয় ও পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজ করবে।
তাপপ্রবাহজনিত দাবানলে স্পেনে জরুরি অবস্থা, ফ্রান্সের ইইউ সহায়তা আবেদন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।