ওয়াশিংটনে পাকিস্তানের অনুরোধের পর ইসরাইল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফের নাম তাদের লক্ষ্য তালিকা থেকে সরিয়ে নিয়েছে বলে জানিয়েছে রয়টার্সকে পাকিস্তানের একটি সূত্র। সূত্রটি জানায়, ইসরাইলিদের কাছে তাদের অবস্থান সংক্রান্ত তথ্য ছিল এবং তারা লক্ষ্যবস্তু করতে চেয়েছিল, কিন্তু পাকিস্তান যুক্তরাষ্ট্রকে জানায় যে তাদের সরানো না হলে আলোচনার সুযোগ থাকবে না। এরপর যুক্তরাষ্ট্র ইসরাইলকে পিছিয়ে আসতে বলে। পাকিস্তানের সেনাবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, সম্ভাব্য শান্তি আলোচনার অগ্রগতির জন্য ইরানের এই দুই শীর্ষ নেতাকে চার থেকে পাঁচ দিনের জন্য ইসরাইলের লক্ষ্য তালিকা থেকে সাময়িকভাবে বাদ দেওয়া হয়েছে, যদিও সেখানে পাকিস্তানের ভূমিকার উল্লেখ ছিল না।
ইরান যুদ্ধের অবসান ঘটাতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান, মিসর ও তুরস্ক। ইসলামাবাদ বর্তমানে উভয় দেশের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখেছে এবং সম্ভাব্য শান্তি আলোচনার স্থান হিসেবে ইসলামাবাদকেও বিবেচনা করা হচ্ছে।
ওয়াশিংটনে পাকিস্তানের অনুরোধে ইরানি দুই নেতাকে লক্ষ্য তালিকা থেকে সরাল ইসরাইল
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।