Web Analytics

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি শুক্রবার দুপুরে বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তির একজন তার মাথায় গুলি চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা জরুরি অস্ত্রোপচার সম্পন্ন করে তাকে আইসিইউতে স্থানান্তর করেন।

ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা জানান, হামলাকারী দুইজন প্রায় দুই সপ্তাহ আগে হাদির প্রচারণা টিমে যোগ দিয়েছিল। কিছুদিন অনুপস্থিত থাকার পর তারা সম্প্রতি আবার প্রচারণায় অংশ নেয়। পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে হাদির অবস্থার বিষয়ে কিছু জানায়নি।

পরিবারের সদস্যরা জানান, প্রয়োজনে হাদিকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হতে পারে। হামলার কারণ ও পরিকল্পনা সম্পর্কে এখনো কোনো তথ্য নিশ্চিত করা যায়নি।

12 Dec 25 1NOJOR.COM

ঢাকায় গুলিবিদ্ধ স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি, হামলাকারীরা আগে তার প্রচারণা দলে ছিল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।