Web Analytics

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) দেশের প্রথম উচ্চ খরা সহনশীল ইনব্রিড সয়াবিন জাত ‘জিএইউ সয়াবিন ৬’ উদ্ভাবিত হয়েছে। কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এম. এ. মান্নানের নেতৃত্বে দীর্ঘ এক দশকের গবেষণায় এ জাত উদ্ভাবনের মাধ্যমে গাকৃবির উদ্ভাবিত ফসলের জাতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪টিতে। নোয়াখালি, লক্ষ্মীপুর ও ভোলায় পাঁচ বছরের মাঠ পর্যায়ের সফল মূল্যায়নের পর জাতীয় বীজ বোর্ড ২০২৫ সালের ১১ নভেম্বর এ জাতটির আনুষ্ঠানিক অনুমোদন দেয়।

তাইওয়ান, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া থেকে সংগৃহীত ২৫০টি জার্মপ্লাজমের মধ্যে তিন বছরের পরীক্ষায় ‘জি০০০৫৬’ জার্মপ্লাজমটি খরা সহনশীল হিসেবে নির্বাচিত হয়। এটি ৫০–৬০ শতাংশ ফিল্ড ক্যাপাসিটিতেও টিকে থেকে প্রতি হেক্টরে ৩.২–৩.৮ টন ফলন দিতে সক্ষম। প্রতি গাছে ৮০–১০০টি ফল হয় এবং ১০০০ বীজের ওজন প্রায় ২৩০ গ্রাম। বীজে ট্রিপসিনের মাত্রা কম থাকায় এটি পোল্ট্রি খাদ্যে প্রোটিন শোষণ বাড়ায়। তিন মাসের মধ্যে ফসল পরিপক্ব হওয়ায় কৃষকরা দ্রুত লাভবান হতে পারেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ উদ্ভাবনকে টেকসই কৃষির যুগান্তকারী অর্জন হিসেবে উল্লেখ করেছে, যা খরা ও উপকূলীয় অঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।

25 Feb 26 1NOJOR.COM

বাংলাদেশে উদ্ভাবিত প্রথম উচ্চ খরা সহনশীল সয়াবিন জাত ‘জিএইউ সয়াবিন ৬’

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।