Web Analytics

বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের চন্ডেশ্বর গ্রামে ট্রান্সফরমার চুরির অভিযোগে গণপিটুনিতে ফজলে রাব্বী নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে ২০ মে সকালে। ওইদিন রাতে নিহতের মা শেরপুর থানায় অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, ধুনট উপজেলার নাটাবাড়ী গ্রামের ২৪ বছর বয়সী ইলেকট্রিক মিস্ত্রি ফজলে রাব্বী ১৯ মে সন্ধ্যায় কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরদিন সকালে পুলিশ পরিবারকে জানায়, ফজলে রাব্বী ও একই গ্রামের জাহাঙ্গীর হোসেন ট্রান্সফরমার চুরির সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হন। পরে ফজলে রাব্বীকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাহাঙ্গীর গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

21 May 26 1NOJOR.COM

শেরপুরে ট্রান্সফরমার চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত, হত্যা মামলা দায়ের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।