Web Analytics

পবিত্র মাহে রমজান উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সব ক্লাস আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন ২২ জানুয়ারি বিষয়টি নিশ্চিত করেন। তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেও এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৫ জানুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৭৬তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের সুবিধা এবং রমজানের সময়সূচি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্ধারিত সময়কালে বিশ্ববিদ্যালয়ের সব স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামের নিয়মিত ক্লাস অনলাইনে পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

22 Jan 26 1NOJOR.COM

রমজান উপলক্ষে ২৬ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত জবির সব ক্লাস অনলাইনে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।