Web Analytics

কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টুতে ডার্বিশায়ারের বিপক্ষে ৪৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৫২ রানে অলআউট হয়ে ১৮১ রানে হেরেছে কেন্ট। বাংলাদেশের পেসার হাসান মাহমুদ বল ও ব্যাট হাতে লড়াই করলেও দলকে হার থেকে বাঁচাতে পারেননি। লক্ষ্য তাড়ায় শুরুতেই ধসে পড়ে কেন্ট; মাত্র ৩৮ রানে তারা পাঁচ উইকেট হারায়।

ডার্বিশায়ারের দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট নিয়ে কেন্টের সবচেয়ে সফল বোলার ছিলেন হাসান। দ্বিতীয় ইনিংসে দলের জয় এবং পরে ড্রয়ের সম্ভাবনাও কঠিন হয়ে পড়লে শেষ সারির ব্যাটারদের নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন তিনি। দশ নম্বরে নেমে বার্টি ফোরম্যানের সঙ্গে ১০৫ বলে ৩৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন হাসান।

কেন্ট ২৫১ রানে পৌঁছালে ফোরম্যান আউট হন এবং পরে ক্রিজে আসেন খালেদ আহমেদ। ব্রেট র‌্যান্ডেলের বাউন্সারে ক্যাচ দেওয়ার আগে ৪৮ বলে ৯ রান করেন হাসান। কেন্টের পয়েন্ট এখন ১৭৩, তারা তৃতীয়; নর্দাম্পটনশায়ারের ১৭৫ এবং শীর্ষে থাকা ডারহামের ২৩০ পয়েন্ট। ১৫ সেপ্টেম্বর ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে কেন্টের পরের ম্যাচ।

13 Sep 26 1NOJOR.COM

হাসান মাহমুদের সাত উইকেটেও ডার্বিশায়ারের কাছে ১৮১ রানে হারল কেন্ট

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।