Web Analytics

ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী খন্দকার আবু আশফাক সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার সব আসনের মধ্যে সর্বাধিক ভোট পেয়ে আলোচনায় উঠে এসেছেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, এ আসনে মোট ভোটার ৫ লাখ ৪৫ হাজার ১৪৫ জন, ভোট পড়েছে ২ লাখ ৯৯ হাজার ৫২৩টি। এর মধ্যে আশফাক একাই ১ লাখ ৭২ হাজার ৪০২ ভোট পেয়েছেন। এই ফলাফলের পর স্থানীয় জনগণ নবগঠিত সরকারের মন্ত্রিসভায় তাকে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

স্থানীয় নেতা ও জনগণ মনে করেন, দোহার ও নবাবগঞ্জের উন্নয়নের জন্য অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্ব প্রয়োজন। তারা আশফাককে একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ রাজনীতিক হিসেবে বর্ণনা করেছেন, যিনি দীর্ঘদিন ধরে স্থানীয় সংগঠন শক্তিশালী করা ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। দলীয় নেতাকর্মীরা আশা করছেন, মন্ত্রিত্ব পেলে তিনি অবকাঠামো, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কার্যকর ভূমিকা রাখবেন।

স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

15 Feb 26 1NOJOR.COM

ঢাকা-১ আসনে সর্বোচ্চ ভোটে বিজয়ী আশফাককে মন্ত্রী দেখতে চান স্থানীয়রা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।