বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে রাজধানী ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ১৪ এপ্রিল ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রমনা পার্ক, রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল বন্ধ বা ডাইভারশন থাকবে। মোট ১৪টি পয়েন্টে ডাইভারশন নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে বাংলামোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, পুলিশ ভবন, কাকরাইল চার্চ ও নীলক্ষেত ক্রসিং উল্লেখযোগ্য। শাহবাগমুখী যানবাহনের জন্য বিকল্প রুট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
রমনা পার্ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ি পার্কিংয়ের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয়েছে, যেমন নেভী গ্যাপ থেকে হলিফ্যামিলি হাসপাতাল পর্যন্ত, মৎস্য ভবন থেকে সেগুনবাগিচা পর্যন্ত এবং কাঁটাবন থেকে পলাশী পর্যন্ত সড়কের নির্দিষ্ট অংশ। আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ির জন্য আলাদা পার্কিং ব্যবস্থা থাকবে। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, অ্যাম্বুলেন্স টিম, নৌ-পুলিশের ডুবুরি দল ও মোবাইল টয়লেট মোতায়েন করা হবে। পর্যটকদের জন্য টুরিস্ট পুলিশ সেবা কেন্দ্র স্থাপন করা হবে।
ডিএমপি নাগরিকদের অনুরোধ জানিয়েছে, পহেলা বৈশাখের দিন বা তার আগে কোনো সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ দেখলে ৯৯৯ বা ডিএমপি কন্ট্রোলরুমে যোগাযোগ করতে।
পহেলা বৈশাখে ঢাকায় যানবাহন ডাইভারশন ও নিরাপত্তা ব্যবস্থা ঘোষণা ডিএমপির
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।