Web Analytics

সৌদি আরবের কর্তৃপক্ষ আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজার ৪৩৪ জনকে গ্রেপ্তার করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৬ হাজার ৯৭৬ জন, অবৈধভাবে সীমান্ত পারের চেষ্টায় ৪ হাজার ১১০ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৩৪৮ জন রয়েছেন।

আটক ব্যক্তিদের মধ্যে অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করা ১ হাজার ৪৫০ জন রয়েছেন। এদের ৫৮ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, ৪১ শতাংশ ইয়েমেনের নাগরিক এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। সৌদি আরব থেকে প্রতিবেশী দেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় আরও ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আইন লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অবৈধ প্রবেশে সহায়তা, পরিবহন বা আশ্রয় দেওয়ার অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে। মক্কা ও রিয়াদে ৯১১ এবং অন্য এলাকায় ৯৯৯ বা ৯৯৬ নম্বরে তথ্য জানানো যাবে।

30 Aug 26 1NOJOR.COM

আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনে সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজার ৪৩৪ জন গ্রেপ্তার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।