Web Analytics

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ভাটেরহৃদ গ্রামে বৃহস্পতিবার প্রবাসীর স্ত্রী নুরজাহান বেগমের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নুরজাহান কুয়েত প্রবাসী আবুল কালামের স্ত্রী। বিকেল ৩টার দিকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা জানান, নুরজাহানের কলেজপড়ুয়া মেয়ে দুপুরে বাড়ি ফিরে দরজা বন্ধ দেখতে পান। কিছুক্ষণ পর দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে টয়লেটে মায়ের গলাকাটা লাশ দেখতে পান। স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলম জানান, নুরজাহান বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছিলেন এবং এনজিওর লোকজন প্রায়ই টাকা আদায়ের জন্য আসতেন। ঘটনার দিন সকালেও কয়েকজন এনজিওকর্মী বাড়িতে এসেছিলেন বলে তিনি শুনেছেন, তবে কোন এনজিওর তা নিশ্চিত নন।

ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, লাশে গভীর কাটা জখমের চিহ্ন রয়েছে এবং ময়নাতদন্তসহ আইনানুগ প্রক্রিয়া চলছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

27 Feb 26 1NOJOR.COM

ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার, পুলিশের তদন্ত চলছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।