Web Analytics

খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার কথা অস্বীকার করেছে ইরান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এক লাইনের পোস্টে ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্রটি ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ বলে দাবি করেন এবং বিস্ফোরণের একটি ভিডিও প্রকাশ করেন। ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির প্রধান হামিদ বোভার্ড বলেন, দ্বীপটিতে তেল উত্তোলন কার্যক্রম বন্ধ হয়নি।

রয়টার্স নুরনিউজের বরাত দিয়ে জানিয়েছে, বোভার্ড গুরুত্বপূর্ণ এই তেলকেন্দ্র ধ্বংস হওয়ার কথা অস্বীকার করেছেন। রয়টার্স আরও বলেছে, ট্রাম্পের পোস্টের সঙ্গে থাকা ভিডিও ক্লিপটি সম্ভবত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। বোভার্ড ট্রাম্পের পোস্টগুলোকে হাস্যকর বলে উল্লেখ করেন এবং খার্গের পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান।

বোভার্ডের ভাষ্য অনুযায়ী, খার্গ দ্বীপ থেকে ইরানের ৯০ শতাংশ তেল রপ্তানি হয়। তিনি বলেন, আগে মার্কিন ও ইসরাইলি বাহিনী সেখানে বোমাবর্ষণ করলেও তেল শ্রমিকরা এক মুহূর্তের জন্যও কার্যক্রম বন্ধ হতে দেননি। বর্তমানে ঠিকাদারেরা তেল সংরক্ষণের ট্যাংক ও জেটিগুলো পুনর্নির্মাণ এবং আধুনিকায়নের কাজ করছেন।

31 Aug 26 1NOJOR.COM

ইরান বলছে খার্গ দ্বীপে তেল কার্যক্রম অব্যাহত, ট্রাম্পের দাবি হাস্যকর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।