ইরাকের তেল মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে যে আগামী কয়েক দিনের মধ্যেই দেশের সব তেলক্ষেত্র থেকে পুনরায় তেল রপ্তানি শুরু হবে। মন্ত্রণালয়ের মুখপাত্র সাহেব বাজুন ইরাকি নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করে বলেন, বড় বড় কোম্পানি ও ট্যাঙ্কারগুলোর সঙ্গে রপ্তানি চুক্তি নিয়ে যোগাযোগ চলছে এবং সব কোম্পানির জন্য দরজা খোলা রয়েছে। তিনি জানান, সব তেলক্ষেত্র রপ্তানির জন্য প্রস্তুত।
বাজুন আরও বলেন, রপ্তানি প্রক্রিয়া দ্রুত শুরু হলে তা অর্থনৈতিক স্থিতিশীলতা আনবে, রাষ্ট্রীয় রাজস্ব বাড়াবে এবং অভ্যন্তরীণ তেল উৎপাদনকে শক্তিশালী করবে। পাশাপাশি এটি স্থানীয় বাজারে তরল ও শুষ্ক গ্যাসের চাহিদা মেটাবে এবং বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল রাখতে সহায়তা করবে।
অন্যদিকে, ইরাকের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে যে একটি বিশাল তেলের ট্যাঙ্কার বসরা বন্দরে পৌঁছেছে। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পর এটিই প্রথম ইরাকি চালান, যেখান থেকে ২০ লাখ ব্যারেল তেল লোড করা হবে।
হরমুজ প্রণালি খোলার পর কয়েক দিনের মধ্যেই ইরাক সব তেলক্ষেত্র থেকে রপ্তানি শুরু করবে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।